
গত কয়েকদিন ধরেই দাম বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের। মাছ, মাংস, মুরগি থেকে শুরু করে চাল, ডাল, তেলের বাজারও ঊর্ধ্বমুখী। স্বস্তি নেই সবজির বাজারেও। যেখানে আগাম মৌসুমি সবজির আমদানি শুরু হওয়ায় দাম কমার কথা, সেখানে বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ।
শুক্রবার রাজধানীর শুক্রাবাদ কাঁচাবাজার, কলাবাগান, কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা যায়- মাছ-মাংস, শাক-সবজিসহ সবকিছুর দামই স্বাভাবিকের চেয়ে বেশি চাইছেন বিক্রেতারা। ছুটির দিন হওয়ার এসব বাজারে অন্যান্য দিনের তুলনায় মানুষজনের উপস্থিতিও ছিল বেশি।
এসব খুচরা বাজারে পেঁয়াজ, ডিমের দাম কিছুটা কমলেও আলু, টমেটো, বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়স, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ সবধরনের শাক সবজির দামই ছিল চড়া।
আগে ৫০-৫৫ টাকা কেজি দামে বিক্রি হওয়া বেগুন দাম এখন বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে কমে ৬০ টাকা, কাঁচামরিচ আগে ১২০-১৩০ টাকা কেজি বিক্রি হলেও আজ হয়েছে ১৪০ টাকা। রসুন কেজি প্রতি ১৩০-১৪০ টাকা যার পূর্বমূল্য ছিল ১২৫ টাকা। গোল আলুর দাম হয়েছে কেজি প্রতি ২৫ টাকা যার আগের দাম ২০ টাকা।
এছাড়াও আজকের বাজারে আদা ১৩০-১৪০ টাকা, করলা ৬০-৭০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা কেজি, গাজর ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি মাত্র এক সপ্তাহ আগেও পাওয়া যেতো ৫-১০ টাকা কমে। বাজারে লাল শাক, পালং শাক, মুলা শাক আঁটি প্রতি ১৫-২০ টাকা ও লাউ শাক ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদি দোকানগুলোতে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়।
কলাবাগান বাজারে এক সবজি বিক্রেতা বলেন, পাইকারি সবজি কিনতে আমাদের অতিরিক্ত দাম দিতে হচ্ছে। সেই প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে শীতের সবজির আমদানি বাড়লে দাম কমবে। এর আগ পর্যন্ত এই কয়েকদিন বাজার চড়া যাবে। সবজির এমন ঊর্ধ্বমুখী দামে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
অপরদিকে গরু ও খাসির মাংসের দাম আগের মতো থাকলেও ব্রয়লার মুরগির দাম পৌঁছেছে ১৮০ টাকায়। গরু ৬০০ টাকা, খাসির ৯০০-১০০০ টাকা, লেয়ার ২৫০ টাকা, সোনালি মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিম ৩৮-৪০ টাকা হালি বিক্রি হলেও এখন তা নেমেছে ৩৬ টাকায়।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত