প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ ১০:৩৫ এএম

শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রার ১৫ বছর ও উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনের সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ প্রচার ক্যারাভ্যান “স্মার্ট বাংলাদেশ” এর উদ্বোধন করা হয়েছে। এই প্রচারণা দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় চলবে।

গত মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ মাঠে এ প্রচারণার উদ্বোধন করেন, নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

উন্নয়ন প্রচারণার উদ্বোধনকে কেন্দ্র করে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জয়াগ কলেজ মাঠে আসতে থাকে দলের নেতাকর্মীরা আসতে থাকেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে সরকারের ৫০টি উন্নয়ন কাজের চিত্র ডিজিটাল প্রচারণার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে এই প্রচারণার সংখ্যা বাড়ানো হবে। এই প্রচারণা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণার দায়িত্ব আমাদের। বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের। গত ২২ বছর ধরে আমি দলের সাথে আছি। দলের নেতাকর্মীদের ভালোমন্দ খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নোয়াখালী-১ আসেন দল এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। মানুষের আগ্রহের কথা মাথায় রেখে দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসেন দল থেকে মনোনয়ন চাইবো। আমি সবসময় দলের পক্ষে কাজ করে যাবো।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...