
নেপালে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। রোববার সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তিনি। প্রধানমন্ত্রী ওলি ওই বৈঠকে জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অতএব তা ভেঙে দেওয়া হোক। সে অনুযায়ী এই প্রস্তাব প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারির কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই প্রেসিডেন্টের কাছে ওই প্রস্তাব পৌঁছে যাওয়ার কথা।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রোববার সকালে মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডেকেছিলেন ওলি। সেখানে তিনি জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় পার্লামেন্ট ভেঙে দেওয়া প্রয়োজন।
নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিষ্ণু রিজাল বলেন, প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন তিনি। দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর ওপর ক্রমাগত চাপ বাড়ছিল।
করোনাভাইরাস, দেশের অর্থনীতি সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে নেপালের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে। সরকার এই বিষয়গুলো সামাল দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে ক্রমাগত চাপ বাড়াচ্ছিল বিরোধীরা। এর ওপর আবার দলের ভেতরেও ওলির ভূমিকা নিয়ে চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
নেপাল সংবিধান বিষেশজ্ঞদের মতে, সরকার ভেঙে দেওয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব অসাংবিধানিক। নেপাল সংবিধান অনুসারে সংখ্যাগরিষ্ঠ সরকার প্রধানমন্ত্রী ভেঙে দিতে পারে না। পরিস্থিতি বিবেচনা করে জরুরি বৈঠকের ডাক দিয়েছে নেপালের বিরোধী দল নেপাল কংগ্রেস।
নেপাল কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিবাদ তুঙ্গে উঠেছিল। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহালের সঙ্গে প্রধানমন্ত্রী ওলির বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে। সেই বিবাদ থেকেই এই পরিণতি বলে মনে করা হচ্ছে। পুষ্পকুমার সবার কাছে প্রচন্ড নামে পরিচিত। ক্ষমতাসীন এনসিপির শীর্ষ নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত