
নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এক কৃষ্ণাঙ্গ যুবকের হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে নাগরিক বিক্ষোভে পুলিশের সহিংস আচরণ বন্ধের এই আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মোসাভি বলেন, আমেরিকার জনগণ: রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে আপনাদের আর্তনাদ বিশ্ব শুনছে। বিশ্ব আপনাদের পাশে আছে।
তিনি বলেন, আমেরিকান কর্মকর্তা এবং পুলিশ: আপনাদের জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন। তাদের স্বাধীনভাবে নিশ্বাস নিতে দিন।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক পুলিশ সদস্যের হাঁটু চাপায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে দেশটিতে নজিরবিহীন বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু হয়েছে। তিন ডজনের বেশি শহরে কারফিউ জারি এবং দেশটির সিক্রেট সার্ভিসের সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দমাতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আব্বাস মোসাভি বলেন, আমরা আমেরিকান জনগণের প্রতি এ ধরনের দমন-পীড়ন দেখে গভীর উদ্বেগ প্রকাশ করছি। যারা কোনও ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ বিক্ষোভ করার চেষ্টা করছেন; তাদের প্রতি নির্বিচারে সহিংস আচরণ প্রদর্শন করা হচ্ছে।
চিরবৈরী শত্রু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশে এবং বিদেশে সহিংসতা ও নিপীড়ন চর্চার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
গত বছরের নভেম্বরে ইরানে পেট্রলের আকস্মিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সহিংস বিক্ষোভ করেন। সেই সময় যুক্তরাষ্ট্র ইরানের ক্ষমতাসীন সরকারের প্রতি সহিংসতা থামিয়ে নাগরিকদের আহ্বান শোনার পরামর্শ দেয়।
নভেম্বরের ওই বিক্ষোভে ইরানে অন্তত ২৩০ জনের প্রাণহানি ঘটে। আহত হয় হাজার হাজার মানুষ। যদিও লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত বছর ইরানের বিক্ষোভে ৩০৪ জন নিহত হয়েছেন; যাদের মধ্যে ১২ জন শিশু। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওই বিক্ষোভে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে দাবি করে। আলজাজিরা, এএফপি।
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৩ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৪হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৫পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৬কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৭জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৮রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৯মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১০পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত