প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৮:৩০ পিএম

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর-৩৫২।

গতকাল (১৩ আগষ্ট) সূত্রাপুর থেকে মালঞ্চ গাড়িতে প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবার পথে দয়াগঞ্জে কিছু লোক গাড়ি থামিয়ে দেয় এবং অতর্কিতভাবে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায়। অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের চেষ্টা করে। পরে গাড়িতে থাকা শিক্ষার্থীরা দয়াগঞ্জ মোড় থেকে অন্যান্য শিক্ষার্থীদের ডাক দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও ডিএসইসির নেতৃবৃন্দ। দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসকে

 

শেয়ার

পাঠকের মতামত

বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক পরিবার যখন ...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ...

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে ...

জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি ...

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারত সরকারের উপহার দেওয়া একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রায় ...