
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে একটি ট্রলারে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ মাছ। ট্রলারের জেলে জাল ফেলতেই উঠে এসেছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। সেগুলো বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকায়।
৬১ মণ ইলিশ নিয়ে সোমবার (১৪ জুলাই) বিকালে দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর আলীপুর ঘাটে এসেছে ট্রলারটি।
এসব মাছ বিএফডিসি মার্কেটের মেসার্স খান ফিশ নামে একটি আড়তে নিয়ে আসলে নিলামের মাধ্যমে বিক্রি হয় ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়। এ সময় পাইকারদের হাঁকডাকে সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। এর আগে পরশুদিন মাছগুলো কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ কোণে আনুমানিক ১শ ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে ধরা পড়ে।
এ বিষয়ে জেলেদের সূত্রে জানা গেছে, ‘এফবি আল্লাহর দোয়া’ নামে একটি মাছ ধরা ট্রলার গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে ২২ জন জেলে নিয়ে সমুদ্রে যাত্রা করে। শনিবার সমুদ্রে জাল ফেলতেই মাছগুলো ধরা পড়েছে। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে চারটি আকারে আলাদা করে ডাকের মাধ্যমে খান ফিশে বিক্রি করা হয়।
খান ফিশের ম্যানেজার সাগর বলেন, ‘৯০০ থেকে ১০০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৭৩ হাজার টাকা , ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৫৮ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৪৪ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সব মাছ বিক্রি হয়েছে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায়।’
ট্রলারের মাঝি আবু সালেহ বলেন, ‘নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ায় অনেকটা লোকসানে ছিলাম। দীর্ঘ একমাস পরে বেশ ভালো পরিমাণ মাছ পেয়েছি। আলীপুর বন্দরের খান ফিশে ৩৩ লাখ এই মাছ টাকায় বিক্রি হয়েছে। তবে গতকালের চেয়ে আজ দাম কিছুটা কম।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ার কারণে জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাচ্ছেন। তবে মাছগুলো গভীর সমুদ্রে বেশি পাওয়া যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়ালে বড় সাইজের বেশি মাছ ধরা পড়বে। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে বেশ ভালো পরিমাণ মাছ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বন্দরের জেলেরা ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ পাবেন।’
এনজে
- ১ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ২রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৩ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৬আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৭শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৮নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৮বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৯কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত