প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ ১:১০ পিএম

দেশের বৃহৎ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য সমাপ্ত সপ্তাহে টপ লুজার বা দর কমার দিক থেকে শীর্ষে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দরে নেতিবাচক প্রবৃদ্ধি বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, গত সপ্তাহে শেয়ারটি বাজারে সর্বমোট ২৬ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকা টাকা লেনদেন করে। হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা হাত-বদল হয়।

দাম কমার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির ১৪ দশমিক ৫৮ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকা।

হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড দাম কমার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৪ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, শমরিতা হাসপাতাল লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, আমরা টেকনোলজিকস লিমিটেড, লুবরেফ লিমিটেড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড, ডরেন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেম।

বিপি/এমআই

শেয়ার

পাঠকের মতামত

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে ...

ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...