
করপোরেট সুশাসন, আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং ইন্টিগ্রেটেডে রিপোর্টিং এ আন্তর্জাতিক পরিমণ্ডল- সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেস (সাফা) এর বার্ষিক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্স সাফা থেকে প্রথম পুরস্কার অর্জন করে। তাছাড়া সব ক্যাটাগরি মিলিয়েও সেরাদের শীর্ষে জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি।
রবিবার (১৮ ডিসেম্বর) দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব নেপাল- এর তত্ত্বাবধানে ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ আয়োজন করা হয়। পরে নেপালের রাজধানী কাঠমুন্ডুর একটি হোটেলে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে সেরার স্বীকৃতি তুলে দেওয়া হয়।
নেপালের মহাহিসাব নিরীক্ষক তাঙ্কা মনি শর্মা দঙ্গলের হাত থেকে পুরস্কার গ্রহন করেন বাংলাদেশ ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কায়সার হামিদ বলেন, টানা দু’বছর আইসিএবি, সাফা এবং আইসিএসবি অ্যাওয়ার্ডের পর এবার সাফা-তে প্রথম হওয়া সত্যিই আনন্দের এবং সর্বোপরি সব ক্যাটাগরি মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা বাংলাদেশ ফাইন্যান্সকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনে দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো, সেই পথে যাত্রা শুরু হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ফাইন্যান্স সবসময় তার সকল স্টেক হোল্ডারদের স্বার্থ পরিপালনের জন্য সর্বদাই সচেষ্ট এবং এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে প্রতিষ্ঠানের এসব স্বচ্ছতা, জবাবদিহীতা এবং সুশাসনেরই প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাফা’র সভাপতি এইচ.এম হ্যানায়েকে বান্দারা, সহ-সভাপতি নিহার এন জাম্বুসারিয়াসহ সার্কের বিভিন্ন পর্যায়ের হিসাব রক্ষক পরিষদের কাউন্সিলর সদস্যরা।
বিপি/আজাদ
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৩ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৮ জন গ্রেপ্তার
- ৪মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
- ৫চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ১০লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ৯দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত