প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ ৯:০৭ পিএম

করপোরেট সুশাসন, আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং ইন্টিগ্রেটেডে রিপোর্টিং এ আন্তর্জাতিক পরিম-ল- সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস্- সাফা তে এবার চ্যাম্পিয়ন পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্স প্রথম! এমনকী সব ক্যাটাগরি মিলিয়েও সেরা প্রতিষ্ঠানটি।

দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস্ অব নেপাল, রাজধানী কাঠমু-ুতে সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ এর আয়োজন করে। নেপালের মহা-হিসাব নিরীক্ষক তাঙ্কা মনি শর্মা দঙ্গলের হাত থেকে পুরস্কার নেন বাংলাদেশ ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান এফসিএ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাফা’র সভাপতি এইচ.এম হ্যানায়েকে বান্দারা এফসিএমএ, সহ-সভাপতি নিহার এন জাম্বুসারিয়াসহ সার্কের বিভিন্ন পর্যায়ের হিসাব রক্ষক পরিষদের কাউন্সিলর সদস্যরা।

গত রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নেপালে রাজধানী কাঠমুন্ডুর একটি হোটেলে সেরার স্বীকৃতি তুলে দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উচ্ছ্বসিত কন্ঠে বলেন, টানা দু’বছর আইসিএবি, সাফা এবং আইসিএসবি অ্যাওয়ার্ডের পর এবার সাফা তে প্রথম হওয়া সত্যিই আনন্দের! এবং সর্বোপরি সব ক্যাটাগরি মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা বাংলাদেশ ফাইন্যান্সকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনে দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো সেই পথে যাত্রা শুরু হয়েছে বলেও জানান কায়সার হামিদ।
বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ ফাইন্যান্স সবসময় তার সকল স্টেক হোল্ডারদের স্বার্থ পরিপালনের জন্য সর্বদাই সচেষ্ট এবং এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে প্রতিষ্ঠানের এসব স্বচ্ছতা, জবাবদিহীতা এবং সুশাসনেরই প্রতিফলন ঘটেছে।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...