
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে আজ রোববার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ বাহিনীর সামনে। যেকোনো মূল্যেই মালদ্বীপকে হারাতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। পুরো ৯০ মিনিট দুর্দান্ত খেলেও ম্যাচের যোগ করা সময়ে ভারতের কাছে গোল হজম করতে হয়েছে লাল-সবুজ বাহিনীকে। শিষ্যদের মনযোগ বাড়াতে অভিনব এক রিকোভারি সেশনের আয়োজন করেন কোচ সাইফুল বারী টিটু।
ভুটানের থিম্পু শহর থেকে প্রায় ঘন্টাখানেক দূরত্বে ওয়াং ছু নদী। সেই হিম শীতল নদীর জলে হাইড্রোথেরাপি নিয়েছে পুরো দল। ম্যাচের আগে এমন রিকোভারি সেশন সবাইকে চাঙ্গা করবে বলে জানান সহকারি কোচ। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যায় পড়তে হয় ফুটবলারদের। এমন সেশন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করবে বলে জানান ফুটবলাররা।
ভারতে বিপক্ষে হেরে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ দল। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজদের সামনে। তাই আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে যেকোনো মূল্যে জয় তুলে নিতে চান তারা। নকআউটের জন্য শুধু জিতলেই হবে না, পরের ম্যাচে মালদ্বীপকে হারতে হবে ভারতের কাছে। অন্যথায় বাংলাদেশকে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে ভারতের চেয়ে।
এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালদ্বীপ ও ভারত। প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে টিম ইন্ডিয়া।
বিএইচ
- ১বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ২বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৩খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৪ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৬গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৭সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৮মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৯সূচকের পতনে চলছে লেনদেন
- ১০হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত