
বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে চারদলের এই টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার (৯ জুলাই) দল ঘোষণা করেছে বাংলাদেশ।
এক বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ।
২৩ সদস্যের দলের বেশির ভাগেরই জাতীয় দলে অভিষেক হয়েছে। স্বর্ণা রানি, জয়নব বিবি, স্বপ্না রানি, উমেলা মারমা, মোছা. সাগরিকা, মুঙ্কি আক্তার, সুরমা জান্নাতরা এরইমধ্যে বেশ কয়েকটি করে ম্যাচ খেলে ফেলেছেন। স্বপ্না, মুঙ্কি, সাগরিকতা তো ছুঁয়েছেন দুই অঙ্কের ঘরও।
২৩ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে আফঈদা খন্দকার প্রান্তিকে। তিনি এ বছর থেকে জাতীয় দলকেও নেতৃত্ব দিচ্ছেন।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই গড়াবে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায়। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল
স্বর্ণা রানি মণ্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশী খাতুন, তৃষ্ণা রানি, মোছা. সাগরিকা, উমেলা মারমা, বালা মাহাতো, রুপা আক্তার, বন্না খাতুন, মুঙ্কি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান, শান্তি মারদি, নাদিয়া আক্তার, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার।
বিএইচ
- ১প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ২সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৩ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৪স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৮ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৫ জুলাই
- ১০সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত