মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
মন্টেরির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত গোল করে বন্ধু লিওনেল মেসির সদ্যপ্রয়াত বাবা হোর্হে মেসিকে ...

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার (২৬ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও পরে ভারত তা সমতায় ফেরায়। নির্ধারিত সময়ে ১-১ ড্র থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনে ভারত।
তারপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
রুদ্ধশ্বাস সে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ফাইনালে বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।
বিএইচ

পাঠকের মতামত