প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২১ ১০:২০ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস নতুন সাবসিডিয়ারি কোম্পানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সাবসিডিয়ারি কোম্পানির নাম দেওয়া হয়েছে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদিত এবং পরিশোধিত মূলধন যথাক্রমে ৪০ কোটি এবং ১২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। 

কোম্পানিটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানি গঠন করতে পারবে। সহযোগী কোম্পানিতে সম্পূর্ণভাবে ইবনে সিনা বিনিয়োগ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।

শেয়ার

পাঠকের মতামত

লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...