প্রকাশিত: জুন ২২, ২০২১ ৩:৪১ পিএম , আপডেট: জুন ২২, ২০২১ ৩:৪১ পিএম

সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২২ জুন) এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যার যার পক্ষে ভার্চুয়ালি এই চুক্তিতে সই করেন।

সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, ‘এমন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করতে পারায় এডিবি খুশি। যা বিদ্যমান সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও বিস্তৃত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করবে। সেই সঙ্গে এই উদ্যোগ কোভিড-১৯ মহামারির অভিঘাত থেকে উত্তোরণে সহযোগিতার পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতাও বাড়াবে।’

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...