
কয়রায় ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ী শ্রী ভবতোষ মৃধা খোকাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
খুলনার কয়রা উপজেলায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে শ্রী ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে।
নিহত ভবতোষ মৃধা স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।
টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে তারা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়, জানায় পরিবার।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জায়গীরমহল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুই-তিন দিন আগেও চোরেরা আমাদের বাড়িতে এসেছিল। গতরাতেও লোক ঢোকে বুঝতে পারি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে শুরু করে।
তিনি বলেন, “আমাদের চোখের সামনে ওনাকে মেরে ফেলেছে। আমি এই খুনিদের ফাঁসি চাই।”
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে উল্লেক করে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীরা দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
এনজে
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৩সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৫আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৬রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৭দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৮সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৯দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ১০চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত