ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২৯, ২০২৬ ৮:০১ পিএম

ক্ষুদ্র, কুটির, মাঝারি ও মাইক্রো উদ্যোক্তাদের (সিএমএসএমই) অর্থায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে পুনঃঅর্থায়ন স্কিম সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ডকুমেন্ট বিনিময় করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...