প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০ ৫:৩৫ পিএম

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ২৫ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার চট্টগ্রামে অবস্থিত সিএসইর  প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম ।

এবার সিএসই এর বার্ষিক সাধারন সভা বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন করেছে।

এ বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালক প্রফেসর এস এম সালামাত উল্লাহ ভুইয়া,  এম এ মালেক,  এস. এম. আবু তৈয়ব, সোহেল মোহাম্মদ শাকুর, মো. লিয়াকত হোসেইন চৌধুরী,এফসিএ, এফিসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, মির্জা সালমান ইস্পাহানি, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, শাহাজাদা মাহমুদ চৌধুরী, মোহাম্মদ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক  মামুন-উর-রশিদ এবং রাজীব সাহা এফসিএস, কোম্পানি সেক্রেটারি উপস্তিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০১৯-২০২০ সালের জন্য ৫% নগদ লভ্যাংশ প্রদানের জন্য আনুমোদন দেন।

শেয়ারহোল্ডারগণ এস. আর. ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব, মো: সিদ্দিকুর রহমান  এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব , মোহাম্মেদ মহিউদ্দিন, এফসিএমএ কে সিএসই এর পরিচালক হিসাবে নির্বাচিত করেন।

উল্লেখ্য যে, এ বছর শেয়ারহোল্ডারদের নির্বাচনও ডিজিটাল প্ল্যাটর্ফম ব্যবহার করে সম্পন্ন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...