
প্রস্তাবিত দ্য সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর মা জাহানারা হকের মৃত্যুর কারণে ব্যাংকটির শেয়ারহোল্ডিং বা মালিকানায় পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছিল। এতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৯তম সভায় এ বিষয়ে অনুমতি দেয়া হয়। বোর্ড সভার সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় প্রস্তাবিত সিটিজেন ব্যাংকের লেটার অব ইনটেন্টের (এলওআই) শর্তপূরণের সময়সীমা বাড়ানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বোর্ড সভায় উপস্থিত ছিলেন- অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামাল, নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বোর্ড সভার সংশ্লিষ্টরা জানান, ব্যাংকের সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে সর্বোচ্চ সতর্কতার বিষয়ে ব্যাংকগুলোকে সচেতন করার কথা বলা হয়।
উল্লেখ, অর্থলুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে হ্যাকার গ্রুপ বিগল বয়েজ। বাংলাদেশেও গ্রুপটির হামলা চেষ্টার বিষয়ে গত ২৭ আগস্ট সতর্কবার্তা জারি করে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ওই সতর্কবার্তা জারি করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করে ব্যাংকগুলো।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে নতুন করে তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক তিনটি হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। এর মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
খোঁজ নিয়ে জানা গেছে, সিটিজেন ব্যাংক পেতে আবেদন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।
- ১জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৩জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৪জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৫তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৬মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৭নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৮বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ৯কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ১০১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৯ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ১০যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়





পাঠকের মতামত