প্রকাশিত: জুন ২৩, ২০২০ ২:৪৯ পিএম

পুঁজিবাজারে ব্যাংক খা‌তে তালিকাভুক্ত সিটি ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ক‌রে‌ছে। ২০১৯ সা‌লের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

এর আ‌গে সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সিটি ব্যাংকের সম‌ন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।

অন্যদিকে এককভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ১ টাকা ৯৯ পয়সা।

আলোচিত বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হ‌য়ে‌ছে ১৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

অন্যদিকে গত বছর এককভাবে ব্যাংকটির ক্যাশ ফ্লো হ‌য়ে‌ছে ১৪ টাকা ১৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৬ পয়সা।

২০১৯ সা‌লের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএ‌ভি) ছিল ২৪ টাকা ১৪ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...