কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

সিরাজগঞ্জে কিসমত বিড়ি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি বলেন, আজ ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।খবর পেয়ে ফায়ার সার্ভিস সিরাজগঞ্জের দুটি ও কামারখন্দের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

পাঠকের মতামত