
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৭ মার্চ) সাংবাদিকদের কাছে আব্দুল হালিম ফকির, জাহাঙ্গীর আলম, আনিসুর সরদার, রেজাউল করিম, মোজাম্মেল হক, আব্দুল ওয়াহাব, রায়হান ফকিরসহ
আরো ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এমন অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪৫ টাকা আদায়ের জন্য নির্ধারন করে দেয়া হয়েছে। কিন্তু ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে রশিদ বিহীন ৫শ’ টাকা করে আদায় করা হচ্ছে। রশিদ চাওয়াসহ এ বিষয়ে কথা বলতে গেলে প্রধান শিক্ষক তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে জানিয়েছেন তারা।
তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন মোল্লা এসব অভিযোগ স্বীকার করে বলেন, শিক্ষাবোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১৮৫ টাকা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৫’শ থেকে ৭শ’ টাকা নেয়া হয়েছে। কোনো অভিভাবক এ সিদ্ধান্তের বাইরে নয়।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম মন্ডল বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা স্বীকার করে বলেন, কিছু ফাজিল লোকজন সাংবাদিকদের কাছে হয়তো এমন ফালতু অভিযোগ করে থাকতে পারে।
অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
- ১সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ২কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ৩প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ৪কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৭বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৮জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৯সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ১০ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চরফ্যাশন টি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত, বিপথে ঝুঁকছে শিক্ষার্থীরা
- ৪চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৫পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত