জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬ ৩:৪১ পিএম
সিরাজগঞ্জ পৌর সুপার মার্কেটের একটি দোকানের ভেতরে ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিমকে গলাকেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার সকালে মার্কেটের মের্সাস শীতল ফ্যাশন নামের দোকানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আহত আজিমুল ইসলাম আজিম (৩৫) মের্সাস শীতল ফ্যাশনের স্বত্বাধিকারী। তিনি শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।
পৌর নিউমার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আজিম দোকানে আসেন। সে সময় মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। একপর্যায়ে দোকানের সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে দোকানের ভেতরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
সানোয়ার হোসেন বিপ্লব আরও বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে দোকানের ভেতরে ফেলে রেখে বাইরে থেকে সাটার বন্ধ করে চলে যায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঈদকে সামনে রেখে মার্কেটের ভেতরে এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানান।
এ বিষয়ে রাকিবুল ইসলাম বলেন, পদস্থ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত ছাড়া ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এনজে
শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...