জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:১৩ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:১৩ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহিম ওরফে সুইট (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের কড্ডার জামতৈল আঞ্চলিক সড়কে কামারখন্দ উপজেলার ভারাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালন করা হয়। আটকৃত আব্দুর রহিম ওরফে সুইট উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, মঙ্গলবার র‍্যাবের একটি দল ভারাঙ্গা গ্রামে পাকা রাস্তায় ভ্যানগাড়ীতে অভিযান চালিয়ে আব্দুর রহিম ওরফে সুইট নামে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একথা স্বীকার করেছেন। এ ঘটনায় কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...