প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২ ৪:২৭ পিএম
যাবজ্জীবন কারাদন্ডাদেশ

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির হেরোইন রাখার দায়ে রহিমা আক্তার হারানী (৬২) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন। সেইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

একই মামলায় অপর একটি ধারায় ফেনসিডিল রাখার দায়ে একই আসামিকে ৩ বছরের কারাদন্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। কারাদন্ডাদেশপ্রাপ্ত রহিমা আক্তার সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত আবুল কালাম আজাদ ওরফে বিশার স্ত্রী।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ আগস্ট সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনডিলসহ রহিমা আক্তার হারানীকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির উল্লেখিত রায় দেন।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...

ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৯ ...

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ ...