
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় সিলেটের পর এবার বন্যা পরিস্থিতির অবনতির ফলে ডুবছে সুনামগঞ্জের ১২টি উপজেলা। ঝড়-বৃষ্টি, বজ্রপাতসহ দমকা হাওয়া বয়ে যাচ্ছে সুনামগঞ্জের ওপর দিয়ে। এমন দুর্ভোগের ফলে হাওর অঞ্চলের মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।
বুধবার (১৯ জুন) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে, ছাতক উপজেলায় বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার উপর দিয়ে এবং দিরাই উপজেলায় ১৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার, লাউড়ের গড়ে ৭৮ মিলিমিটার, ছাতকে ৮৪ মিলিমিটার এবং দিরাইয়ে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি কমলেও বর্ষণ অব্যাহত থাকায় পানি বাড়তে পারে।
গত তিন ধরে জেলার প্রতিটি উপজেলা বন্যা আক্রান্ত হয়ে সড়ক পানিতে ডুবে যাওয়ায় জেলার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। সুরমা নদীর পানি প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। জেলার পৌর শহরের বিভিন্ন এলাকার ৮০ ভাগ প্লাবিত হয়েছে। সুরমা, যাদুকাটা, চেলাসহ সীমান্তের নদীগুলো দিয়ে পানি ভাটির দিকে প্রবাহিত হওয়ায় তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ উপজেলা প্লাবিত হয়েছে। অনেকেই নিজ নিজ বসতবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে যাচ্ছেন।
জেলার পৌর শহরের সাহেববাড়ি ঘাটের বাসিন্দা সাকিল আহমেদ জানিয়েছেন, রাতে বৃষ্টি না হলেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি, বজ্রপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ার আতংকে আছেন। বাসাবাড়ি, দোকানপাটে সকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। সুনামগঞ্জে আবারও ২০২২ সালের জুন মাসের মতো দুর্যোগ দেখা দিয়েছে।
জেলার বিশ্বম্ভরপুর উপজেলা ভাটিপাড়া এলাকার বাসিন্দা জামিল মিয়া বলেন, পানি বাড়ছেই। আমরা আছি চরম দুর্ভোগের মধ্যে। আরও পানি বাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে। উপজেলার বিভিন্ন গ্রামে ঢলের পানি উঠে যাওয়ায় সব কিছু ফেলে আশ্রয়কেন্দ্রে উঠেছে মানুষজন।
জেলার তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর পাড়ের কৃষক সাদেক মিয়া জানান, বৃষ্টি, বজ্রপাত ও ঢলের পানি সব মিলিয়ে হাওরের অবস্থা খুবই খারাপ। বসতবাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। হাওরের ঢেউ বাড়িঘরে আঘাত করছে, পানিও বাড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের ৬৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রায় চার লাখের অধিক মানুষ বন্যাকবলিত। এর মধ্যে প্রায় ১২ হাজার ৪৩৯ জন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পানিতে ডুবে আছে তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক, দোয়ারাবাজার-ছাতক সড়ক, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার জন, বিশ্বম্ভরপুরে ২২ হাজার, শান্তিগঞ্জে ১৫ হাজার, তাহিরপুরে ১ লাখ ৪০ হাজার, জামালগঞ্জে ১২ হাজার ৬৭০, জগন্নাথপুরে ৩৭ হাজার ৩১০, দিরাইয়ে ৭৮ হাজার ২৫০, শাল্লায় ১১৭, ছাতকে ২ লাখ ও দোয়ারা বাজার উপজেলায় ৫০ হাজার লোক বন্যা কবলিত হয়েছে। বন্যার্তদের জন্য ৫৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। এর মধ্যে ১২ হাজার ৪৩৯ জন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী ৬ দিন বৃষ্টি ও মেঘালয় থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকবে। নিম্নাঞ্চলে পানি বাড়ছে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। সবাইকে সর্তক থাকতে হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, প্রশাসন বন্যার্তদের জন্য প্রতি উপজেলায় ত্রাণ, শুকনো খাবারসহ সরকারি সহায়তা পাঠিয়েছে এবং সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুরে ৫ টন করে জিআর চাল দেওয়া হয়েছে। ৬০০ টন জিআর চাল মজুদ রয়েছে। শুকনো খাবার, শিশুখাদ্য ও গো-খাদ্যের জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এছাড়াও এ পর্যন্ত নগদ ১০ লাখ টাকা বিভিন্ন উপজেলায় দেওয়া হয়েছে।
এএন
- ১সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ২থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৩প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৫প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৬বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ৭উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৮রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ১০চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা





পাঠকের মতামত