
তুলার সরবরাহ কম থাকায় এবং সুতার মূল্য বৃদ্ধি পাওয়ায় তাঁতিদের জন্য সুদমুক্ত এবং স্বল্প সার্ভিস চার্জে ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
রোববার (০৬ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বর্তমানে সূতার মূল্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে জানা যায় যে সূতা তৈরির কাঁচামাল তুলার সরবরাহ কম থাকায় সূতার মূল্য বৃদ্ধি পেয়েছে।
দেশের তাঁত শিল্প রক্ষা করার জন্য সূতার বাজার মূল্য স্থিতিশীল রাখা, ন্যায্যমূল্যে সূতা সরবরাহ ও সূতার বান্ডেল/প্যাকেট সূতার নির্ধারিত মূল্য লিপিবদ্ধ করার জন্য বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বিটিএমএকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, তাঁতিদের সহায়তার জন্য বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক দেশের তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন এবং তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের মাধ্যমে সুদবিহীন এবং স্বল্প সার্ভিস চার্জে তাঁতিদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত