প্রকাশিত: জুন ২৮, ২০২২ ৮:৫৪ পিএম

সুনামগঞ্জে বন্যার পানি কমতে না কমতেই আবারও বাড়তে শুরু করেছে পানি। গত সোমবার থেকে উজানের ঢল নামায় নদ-নদীর পানি বাড়ছে। এদিকে ছাতক, দোয়ারাবাজারের পানি কোথাও বের হওয়ার জায়গা না পেয়ে কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই নদ-নদীতে পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি ১০ সে.মি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমার পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

অন্যদিকে ছাতকে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে বৃষ্টি হয়েছে ১৭০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার।

 

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...