প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ ৪:৫৫ পিএম

সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ এপিবিএন (লালাবাজার) সিলেটের অপস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং।

বুধবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকার ৮নং মোল্লাপাড়া ইউনিয়নস্থ সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের রাইস মিলের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. জিয়ানুর(২৪)। তিনি মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের ফিরিজ আলীর ছেলে।

এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হাসান মো. যায়ীদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকার মোল্লাপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে আমাদের চৌকস দল। এসময় সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের রাইস মিলের সামনে পাকা রাস্তা থেকে এক কেজি দুইশ গ্রাম গাঁজাসহ জিয়ানুর(২৪)কে আটক ও উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। এসআই (নি.) মো. চাঁন মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় দাখিলকৃত এজাহার মামলার প্রক্রিয়াধীন আছে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...