প্রকাশিত: জুন ২, ২০২২ ৩:৪৯ পিএম

সুনামগঞ্জ পৌর শহরের কালিবাড়ী মোড়ে প্রতিদিন বসে শ্রমের হাট। সাত সকালেই শত শত নারী-পুরুষ এসে এখানে ভীড় জমান। এরা শ্রম বিক্রি করে সংসার চালায়। বেশীর ভাগ শ্রমিকই গ্রাম থেকে আসেন এখানে। আগের চেয়ে শ্রমিকের সংখ্যা এখন অনেক বেশী। হাওরে খোরাকীর অভাব হওয়ায় দিন দিন শ্রমের হাটে সংখ্যা বাড়ছে। ভোর বেলা কালিবাড়ী মোড়ে গিয়ে দেখা যায় কারও হাতে দা-কোদাল, উড়াসহ বিভিন্ন কাজের সামগ্রী নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা অপেক্ষামান থাকেন কেউ এসে রোজ হিসেবে কাজে নেয় কিনা। এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সামনে আসা লোকজনের দিকে। সেখানে বয়স্ক একব্যক্তি এসেছেন গৌরারং ইউনিয়ন থেকে।

তিনি জানালেন আমার চার ছেলে ও এক মেয়ে পড়াশুনা করে। দিন শেষে ৪/৫শত টাকা কামাই হলে বাড়ি ফিরি। ঘরের লোকজন অপেক্ষায় থাকেন কখন চাল- ডাল নিয়ে বাড়ি ফিরি। এভাবেই চলছে তার সংসার। শহরতলির সুলতানপুরের আব্দুল কদ্দুছ জানান, বানের পানিতে ঘর নষ্ট হয়ে গেছে। ফসলও পাইনি। ঘরে খাবার নেই। তাই রোজ এখানে আসি। সন্ধ্যা হলেই ৫/৬ শত টাকার সওদাপাতি বাড়ি ফিরি। দোয়ারাবাজারের আমবাড়ি থেকে শ্রম বিক্রি করতে এখানে এসেছেন আমেনা বেগম নামে এক মহিলা। তিনি বলেন ঘরে খাবার নেই। স্বামী অসুস্থ। আমার উপর নির্ভর করে সংসার চলে। কোন দিন কাজ পাই, কোনদিন পাইনা। কাজ না পেলে মন খারাপ করে বাড়ি ফিরি। এভাবেই শ্রমিকরা তাদের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরলেন এ প্রতিবেদকের কাছে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...