প্রকাশিত: মার্চ ৩, ২০২১ ১১:৩৭ এএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭ টির, দর কমেছে ৯০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে  অবস্থান করছে ৯ হাজার ৬২৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫  টির, দর কমেছে  ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা।

শেয়ার

পাঠকের মতামত

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক ...

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...