
দেশের বাজারে বেড়েছে পণ্যমূল্য। চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। আগস্টে যা ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। এই সময় খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ২১ শতাংশ। যা আগস্টে ছিল ৫ দশমিক ১৬ শতাংশ। এছাড়া খাদ্য বর্হিভূত পণ্যেও মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১৩ শতাংশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ। আগস্টে এই হার ছিল ৫ দশমিক ৭১ শতাংশ। গ্রামে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ, যা আগস্টে ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭৯ শতাংশ।
এদিকে, সেপ্টেম্বরে শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৫ শতাংশে, যা আগস্টে ছিল ৫ দশমিক ২২ শতাংশ। এ সময় খাদ্য পণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে হয়েছে ৪ দশমিক শূন্য ৩ শতাংশ, যা আগস্টে ছিল ৪ দশমিক শূন্য ২ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৫ শতাংশে, যা আগস্টে ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ।
মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনায় বিবিএস বলেছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে চাল, আটা-ময়দা, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, সবজিসহ প্রায় সবধরনের খাদ্যপণ্যের দামই বেড়েছে। ফলে দেশের মূল্যস্ফীতিতে তার প্রভাব পড়েছে।
- ১কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ২হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৫প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৯কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত