ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫ ৩:৪১ পিএম

ফেনীর সোনাগাজীতে সোনাগাজী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে তরুণ উদ্যোক্তা মেলা ও জমজমাট শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর)  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মাইন উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, ফেনী স্কাউট লিডার মাস্টার বেলাল উদ্দিন ও শাহাপুর দুস্থ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ফরিদা এয়াছমিন প্রমূখ।

উৎসবস্থলে দেখা যায়, শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি। কেউ নিজ হাতে তৈরি পিঠার স্টল সাজাচ্ছেন, কেউবা প্রাঙ্গণের বিভিন্ন কোণে ছবি তুলছেন। কেউ ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত আর কেউ কেউ কোনায় বসে বই পড়ছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...