উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫ ২:২৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও ধানের শীষের প্রচারণা বিষয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর ) বিকেলে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম গণ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন বিএনপি নেতা মোঃ সিরাজ উদ্দিন-বিএসসি (সিরাজ স্যার) এর নেতৃত্বে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও শ্রমজীবী মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।

এসময় বিএনপি নেতা মো. সিরাজ উদ্দিন-বিএসসি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক  এই আহ্বান জানাচ্ছি দেশের তরুণ সমাজের প্রতি।

এসময় বিএনপি নেতা আবু ইউছুপ খোকন, জাফর আহম্মদ, আবু বক্কর ছিদ্দিক (বাবুল ড্রাইভার), জিয়া উদ্দিন মিষ্টার, আবদুল মতিন, মোঃ রাজু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...