জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ ১০:৫৯ এএম

সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বুধবার বিকালে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

এসময় নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি

মাওলানা নুর নবী,  সোনাগাজী মোঃ ছাবের মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...