
চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৬৯ হাজার ৯৫৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।
শনিবার (৮ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
তথ্যমতে, শুক্রবার (৭ জুন) দিবাগত রাত আড়াইটা পর্যন্ত মোট ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। যারা মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪০৪ হজযাত্রী পৌঁছেছেন। মোট ১৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৪টি, সৌদি এয়ারলাইনসের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম নামে একজন মারা যান। এর মধ্যে মক্কায় নয়জন এবং মদিনায় তিনজন মারা গেছেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।
গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট ১২ জুন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫ হাজার ২৫২ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।
আগামী ১৬ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। যা শেষ হবে ২২ জুলাই।
বিএইচ
- ১ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ২গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ৩রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৪আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৫বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ৬প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ৭জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ৮৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত