
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে চলমান অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশটি দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, হেলাল উদ্দীন ও রুপা চৌধুরীর বিরুদ্ধে গত বছরের ১৩ মার্চ পৃথক মামলা করা হয়। তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় অনুসন্ধান চলছে।
দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদনে উল্লেখ করেন, সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রী বারিধারা ও খুলনার ঠিকানায় বসবাসরত অবস্থায় অবৈধ আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর-সংক্রান্ত নথি জব্দ করা প্রয়োজন।
বিএইচ
- ১ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ২স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৩পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৪পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৬সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৭‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৮মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৯UCB Price Sensitive Information
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান





পাঠকের মতামত