
প্রায় একমাসের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমেছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৯৮৩ টাকা। বর্তমানে এই মানের স্বর্ণের ভরির দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫শ টাকা কমানো হয়েছে। ২০ জুন (রোববার) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।
তিনি বলেন, করোনাকালীন বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণের মধ্যে অস্থির আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ মে প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম পুনঃনির্ধানের খবর গণমাধ্যমকে জানিয়েছিল বাজুস।
দিলীপ কুমার আগরওয়ালার দেওয়া তথ্যমতে, প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০০ টাকা কমানো হলে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হ্জার ৯৮৩ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৭৩ হাজার ৪৮৩ দশমিক ২০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৮ হাজার ৫৩৩ টাকা। শনিবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরির দাম রয়েছে ৭০ হাজার ৩৩৩ দশমিক ৯২ টাকা। দাম কমবে ১ হাজার ৫০০ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৮৫ টাকা। বর্তমানে দাম রয়েছে ৬১ হাজার ৫৮৫ টাকা। ভরিতে দাম কমবে ১ হাজার ৫০০ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৭৬৩ টাকা। শনিবার পর্যন্ত দাম রয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা। প্রতি ভরিতে দাম কমবে ১ হাজার ৫০০ টাকা।
অপরিবর্তিত রয়েছে রূপার দাম
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ১০আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত