প্রকাশিত: মে ২৬, ২০২২ ৮:৪৪ পিএম

ফেনীর দাগনভ‚ঞায় সৌদি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরাইয়া জাহান জবা (২৫) নামের এক গৃহবধু। বুধবার রাতে উপজেলার পশ্চিম দেবরামপুর গ্রামের ফাজিল সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।

সে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর গ্রামের লোহার পোল এলাকার সৌদি প্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী ও একই উপজেলার পশ্চিম দেবরামপুর গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও ওই গৃহবধ‚র পরিবার স‚ত্রে জানা যায়, ছয় বছর বছর আগে সুরাইয়া জাহান জবার সঙ্গে নাজমুল হোসেনের বিয়ে হয়। এ দম্পতির মরিয়ম আর ফাতেমা নামে পাঁচ ও ২ বছর বয়সী দুই মেয়ে আছে। গত সপ্তাহে সুরাইয়ার স্বামী নাজমুল দেশ থেকে সৌদি আরব পাড়ি জমান। স্বামীর সাথে সুরাইয়ার পারিবারিক কলহ নিয়মিত লেগে থাকত। বুধবার রাত ১০ টায় সময় স্বামীর সাথে মুঠোফোনে আবারও ওই গৃহবধ‚র কথা কাটাকাটি হয়। পরে স্বামীকে ভিডিও কলে রেখে বসত ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের লোকজন সুরাইয়াকে আশংঙ্কাজনক অবস্থায় দাগনভ‚ঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দানগভুঞা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরাইয়ার বাবা ও স্বামী সৌদি প্রবাসী। স্বামীর ওপর অভিমান করে এবং স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...