
হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়েল কুইন্ন। পাঁচ বছর মেয়াদ শেষেই অবসরে যাবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২০ সালের মার্চে এইচএসবিসির সিইও’র দায়িত্ব বুঝে নেন নোয়েল। সেই হিসাবে আগামী বছরের একই সময়ে অবসরে যাবেন তিনি। খোদ ব্যাংকটি বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নোয়েল বলেন,আমার মেয়াদের ৫টা বছর খুবই কঠিন ছিল। দীর্ঘ পথটা মোটেও মসৃণ ছিল না। এসময়ে করোনা মহামারির ধাক্কা সামলাতে হয়েছে। ভূ-রাজনৈতিক ধকল গেছে। অংশীদারদের চাপ সহ্যূ করতে হয়েছে।
তিনি বলেন, এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। অবসরে যাওয়ার জন্য একেই সঠিক সময় বলে ভেবে নিচ্ছি আমি। বাকি সময়টা পরিবার এবং ব্যক্তিগত ব্যবসায় দিতে চাই।
ইতোমধ্যে নোয়েলের বিকল্প খোঁজার ঘোষণা দিয়েছে এইচএসবিসির পরিচালনা পর্ষদ। এক্ষেত্রে ব্যাংকটির অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিযোগিরা প্রতিযোগিতা করার সুযোগ পাবেন।
লন্ডনভিত্তিক ব্যাংকটির মূল ফোকাস এশিয়ায়। তাদের ব্যবসা-বাণিজ্য এশীয় অঞ্চলকেন্দ্রিক। এরই মধ্যে তারা জানিয়েছে, যতদিন উপযুক্ত কাউকে না পাওয়া যায়, ততদিন এইচএসবিসির সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন নোয়েলই।
- ১তিস্তায় বাড়ছে পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট
- ২যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৩ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৮সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৯গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ১০প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৭চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত