প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ ৭:২৯ পিএম

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি)  ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাজধানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির সদরদপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।

প্রতিষ্ঠানের ছয় মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী, মো. আতিকুল ইসলাম, মো. জসীম উদ্দীন, মো. তোফায়েল আহমেদ, প্রলয় কুমার ভট্টাচার্য ও মো. খাইরুল ইসলাম সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব ও সেশন পরিচালনা করেন।

এসময় প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, শাখা ম্যানেজার এবং প্রতিটি বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সব জোনাল, রিজিওনাল ও শাখা ব্যবস্থাপকেরা সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনের রূপরেখা সম্পর্কে আলোচনা করেন। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নেওয়া কর্মসূচির তথ্য তুলে ধরে এর সাফল্য ও অগ্রগতির ক্ষেত্রে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট নির্বাহীদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন গৃহায়ণের ক্ষেত্রে সরকারিভাবে ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে বিএইচবিএফসিকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটিকে সর্বস্তরের মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া এবং সাধারণের চাহিদা পূরণের তাগিদ পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনের সমাপনীপর্বে বিগত বছরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের স্বীকৃতিপত্র ও পুরস্কার দেওয়া হয়

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...