প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২৪ ৪:৪৪ পিএম

পুঁজিবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী মাসে কোম্পানিটির অনুষ্ঠিতব্য ইজিএম ভার্চুয়াল মাধ্যমের পরিবর্তে শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। যার পরিবর্তিত স্থানের ঠিকানা- চট্টগ্রামের পটিয়া অঞ্চলের হালিম খার চার্মের মিলিটারি পুল এলাকা। যা হাক্কানি পাল্পের ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত।

এদিকে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তকে অনুমোদন দিতে আগামী ১ ফেব্রুয়ারি দ্বিতীয় বিশেষ সাধারণ সভা বা ইজিএম করবে। এজন্য ভার্চুয়াল মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিলো চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত কোম্পানিটির নিবন্ধিত ভবন। কিন্তু অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে।

স্থান পরিবর্তন ব্যতীত কোম্পানিটির অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ৯ জানুয়ারি।

বাণিজ্য প্রতিদিন/এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...