উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫ ৯:৪৫ এএম , আপডেট: অক্টোবর ২৬, ২০২৫ ৯:৪৬ এএম

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জের শাহরাস্তি-হাজীগঞ্জ, চাঁদপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। ওই সময় তিনি বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন।

ব্যারিস্টার কামাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে ও রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক নির্বাচনের জন্য এ পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা মাহমুদ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন মুন্সী, পৌর ছাত্রদলের নেতা ফরহাদ বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল সরদার, শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি মো. সেলিম পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা মো. মনির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, শাহাদাত তালুকদার, মো. মাঈন উদ্দিন, মো. এমরান হোসেন, শ্রমিক দল নেতা মো. তৈয়ব আলী, রবিউল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মওজুদ না থাকা ...

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) ...

রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পূর্বপাড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের ...

রায়পুরায় ট্রান্সফরমার চুরি জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক

নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত গভীর নলকূপের দুটি ...

বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক তিন জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার ...

খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ...