
ভারত থেকে রপ্তানিকৃত পণ্যের ওজন বাংলাদেশের কাটায় কম হওয়ার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ট্রাকচালকরা।
রোববার সকালে ভারত থেকে পণ্য রপ্তানির শুরুর আধাঘণ্টা পর বেলা ১১টা থেকে ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। পরে ভারতীয় ট্রাকচালকরা একত্র হয়ে হিলি জিরো পয়েন্ট গেটে ভারতের অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে।
ভারত হিলি ট্রাক মালিক সমিতির সভাপতি সুজন হেন্ডমাইকে জানান, বাংলাদেশে পণ্য রপ্তানির আগে ভারতীয় কাটায় পণ্যের ওজন করেই রপ্তানি হয়। অথচ পানামার স্কেলে ওজন কম হচ্ছে। যার কারণে পণ্যে রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে পণ্য রপ্তানিতে ভারতের কাটার ওজন দিয়েই পণ্য নিতে হবে। বাংলাদেশের কোনো ওজন তারা মানবেন না। তা ছাড়া বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ওই দেশের ওজনের সঙ্গে এদেশের ওজন কম হচ্ছে।
এ বিষয়ে কয়েক দিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাহিরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এই কারণে ভারতীয় ট্রাক চালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে। এর পরও যদি সঠিক সুরাহা না হয়, তা হলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এএসএম মাহমুদুল হাসান জানান, সকাল থেকে তিনটি ট্রাক প্রবেশ করার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ট্রাকচালকরা। তবে কি কারণে বন্ধ করেছে তা পরে জানানো হবে।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত