
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে স্থবিরতা নেমেছিল। অনেক নামিদামি প্রতিষ্ঠানেও ঝুলেছিল তালা। মন্দা দেখা দেয় ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে। যার প্রভাব পড়ে বাংলাদেশের তৈরি পোশাক খাতেও। রপ্তানি আদেশ একেবারেই তলানিতে নামে। কারখানাগুলোর উৎপাদনও সীমিত হয়ে পড়ে। তবে করোনা পরিস্থিতি শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি চাকা। দেশের পোশাক রপ্তানিতেও আসে গতি। বাড়ে রপ্তানি আদেশ।
কিন্তু এমন সময়ই বাঁধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। বিশেষত, জ্বালানি তেলের দাম হয়ে ওঠে আকাশচুম্বী। দেখা দেয় গ্যাস সংকট। ব্যাহত হতে শুরু করে বিদ্যুৎ উৎপাদন। যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের পোশাকশিল্পেও। বিপাকে পড়েন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তবে এসময়েও যুক্তরাষ্ট্র বা ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের কদর কমেনি। বরং বিশ্বজুড়ে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিনিয়তই বাড়ছে নতুন নতুন বাজার।
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা, ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, এতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৪১ শতাংশ।
একই সময়ে ইইউ বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। ইইউয়ের পোশাক আমদানির জন্য বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০২১ সালের জানুয়ারি-অক্টোবর সময়ের তুলনায় গত বছরের একই সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বেড়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ। তবে চীন ২৯ দশমিক ৩৯ শতাংশ শেয়ার নিয়ে ইইউতে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে।
২০২২ সালের প্রথম ১০ মাসে চীন থেকে ইইউর পোশাক আমদানি বছরওয়ারি ২২ দশমিক ৪৩ শতাংশ প্রবৃদ্ধিসহ ২৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সময়ে তুরস্ক থেকে আমদানিও বছরওয়ারি ১২ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানিও ১০ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভারত থেকে আমদানি ৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ।
অন্যান্য শীর্ষ পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৯ দশমিক ৬৯ শতাংশ, ৩৩ দশমিক ০৫ শতাংশ, ২৮ দশমিক ৫৫ শতাংশ, ৯ দশমিক ৫৯ শতাংশ, ১৮ শতাংশ এবং ৩১ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।
তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ক্যালেন্ডার বছরের তথ্য বিবেচনায় ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে একটি নতুন মাইলফলক রচিত হয়েছে। তবে প্রধান দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও চলতি অর্থবছরের আগের মাসগুলোর তুলনায় প্রবৃদ্ধি কমেছে। এটি ইঙ্গিত দেয় যে আগামী মাসে প্রবৃদ্ধি আরও হ্রাস পেতে পারে।
তিনি বলেন, ২০২২ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে ইইউ বাংলাদেশ থেকে ১৯ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় বেড়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ।
বিপি/এএস
- ১জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ২জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৩বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৪পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৫শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৬হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ৭বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৮ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ১০ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৮যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৯বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত