
রমজানের আগে প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। চলতি মাসের (মার্চ) প্রথম ১৬ দিনে ১০৩ কোটি ২০ লাখ (১.০৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৮৬ টাকা ধরে) যার পরিমাণ ৮ হাজার ৮৭৫ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার পৌঁছাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা, আসন্ন রমজান ও ঈদ উৎসব ঘিরে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। আগামীতে এ প্রবাহ আরও বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, মার্চের প্রথম ১৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ১৮ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এক কোটি ৯২ লাখ মার্কিন ডলার এসেছে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে।
চলতি মাসের প্রথম ১৬ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২২ কোটি ৯৭ লাখ ডলার পাঠিয়েছেন। এরপর যথাক্রমে ডাচ–বাংলা ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৯৩ লাখ, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৪৯ লাখ ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৬ কোটি এবং সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৭৮ লাখ ডলার প্রবাসী আয়।
আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠায়নি প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সবশেষ গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া ফেব্রুয়ারিতে পাঠানো প্রবাসী আয়ের এ অংক আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৬ শতাংশ কম।
২০২১-২২ অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৪ কোটি ডলার (প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ১৫ হাজার ৫৮৫ কোটি টাকা)। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৬ কোটি বা প্রায় ১৮ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ৬৪০ কোটি ডলার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিলো ১৮৭ কোটি ১৫ লাখ, আগস্টে ১৮১ কোটি, সেপ্টেম্বরে ১৭২ কোটি ৬৭ লাখ, অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ, নভেম্বর ১৫৫ কোটি ৩৭ লাখ, ডিসেম্বরে ১৬৩ কোটি এবং জানুয়ারিতে আসে ১৭০ কোটি ৪৫ লাখ ডলার।
- ১সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ২প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- ৩চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৩ শ্রমিকের মৃত্যু
- ৪চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকরা
- ৫আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির ২ জাহাজে ইরানের হামলা
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৮শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৯১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ১০কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ১‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ২শ্রীমঙ্গলে ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী উঠানামার দাবিতে সংবাদ সম্মেলন
- ৩রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৪অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৫চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ৬রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৭মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ৮চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৯চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
- ১০ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত