
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) থেকে তালিকাচ্যুত রহিমা ফুড করপোরেশনের শেয়ার লেনদেন আজ ১৭৫.৪০ টাকায় শুরু হয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সকাল সাড়ে ১১টায় ১৮৭ টাকায় লেনদেন চলছে। এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএসইর ব্যবস্থাপনা পরিচালককে লেনদেন চালু সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি। চিঠিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে রহিমা ফুড করপোরেশনের লেনদেন স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করা এবং কোম্পানির শেয়ার লেনদেন পুনরায় চালুর বিষয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।
সূত্র মতে,তালিকাচ্যুত রহিমা ফুড ও কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে লিস্টিং আবেদন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ৯(৪) এর কোনো শর্ত পরিপালন না করায় ব্যবস্থা নিয়েছে কি-না তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে তালিকাভুক্তির চুক্তি ও তালিকাভুক্তিকালীন সময়ে প্রদত্ত কোনো শর্ত ভঙ্গ করার জন্য কোম্পানি, ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা/ স্বীকৃত প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকলে, সেটাও জানাতে বলেছে বিএসইসি।
প্রসঙ্গত, রহিমা ফুড করপোরেশন একটি ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণ কোম্পানি। ১৯৯৭ সালে খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (অইপিও) প্রক্রিয়ার মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৮ সালের ১৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ রহিমা ফুডকে তালিকাচ্যুত (ডিলিস্ট) করে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ রহিমা ফুডকে তালিকাচ্যুত না করে লেনদেন স্থগিত রেখেছে। সিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
সিএসিই সূত্রে জানা যায়, ২০ কোটি পরিশোধিত মূলধন নিয়ে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২০০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৭.৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৬৭, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪.৯৯ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
- ১কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৪মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৫পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৮নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন





পাঠকের মতামত