
জাতীয় বিমা দিবস ২০২১ উপলক্ষে আগামী ১ মার্চ বঙ্গবন্ধু বিমা মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্ (বিআইসিসি) এ মেলার আয়োজন করা হয়েছে। এ বছর মেলার প্রতিপাদ্য “মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার”
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান রাজধানীর পাশাপাশি দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিমা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বিআইসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মু. আসাদুল ইসলাম, বিমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সার্ভে প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাগণ মেলায় উপস্থিত থাকবেন ।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। তিনি বলেন, বিমা দিবসটি বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে মানুষের জন্য বিরাট ভুমিকা রাখা যায়। সে কারণেই বঙ্গবন্ধু ১৯৬০ সালে ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছেন।
তিনি আরও বলেন, যে দেশের বিমাখাত উন্নত সে দেশের অর্থনীতি ভালো। উন্নত দেশ গুলোতে বিমা সেক্টরের টাকা দিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়। বাংলাদেশের সব সেক্টরে উন্নতি লাভ করলেও বিমা খাত পিছিয়ে আছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য ইন্সুরেন্স খাতকে আরও উন্নতি সাধন করতে হবে।
এছাড়া বিমা দিবস উপলক্ষে দেশব্যাপী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিমা প্রতিষ্ঠান ও সার্ভেয়ার প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে ১ মার্চ বিমা দিবস উদযাপনের জন্য আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিমা দিবসে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে চালু হবে ‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’। একইসঙ্গে আরো বিভিন্ন কর্মসূচি ও প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত