
খুলনা অঞ্চল থেকে ২০২০-২১ অর্থবছরে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি করে ২ হাজার ৪১৫ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। এছাড়া খুলনা জেলায় একই অর্থবছরে ১ লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে; যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি।
শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
সভায় বলা হয়, খুলনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল ৯টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষবিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপনবিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
- ১শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ২‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৩সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
- ৪ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
- ৫ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭
- ৬চাঁদপুরে পুনরায় চালু হচ্ছে শতবর্ষী ২ টাকার চিকিৎসালয়
- ৭সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ৮ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ৯ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো
- ১০সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৬১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৭৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ১০শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ





পাঠকের মতামত