প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০ ১০:৩১ পিএম , আপডেট: ডিসেম্বর ১৩, ২০২০ ১০:৩১ পিএম

প্রথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পাবে সকল বিনিয়োগকারী। তবে এর জন্য পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে কমপক্ষে ২০ হাজার টাকা। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিটির প্রথম সভায় আইপিওর নানা দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সব আবেদনকারীর জন্য শেয়ার বরাদ্দে লটারি প্রথা বাতিলের বিষয়েও প্রস্তাব দেয়ার পক্ষে মতামত এসেছে। কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

বিএসইসির পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র মতে, ‘আইপিও প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের সুপারিশে লট ব্যবস্থা বাতিল করে সবার জন্য শেয়ার বরাদ্দের ব্যবস্থা থাকছে।‘ এ পদ্ধতি চালু হলে একটি কোম্পানির আইপিওতে যত জন আবেদন করবেন, তাদের সবার মাঝে শেয়ার সমানভাবে বণ্টন করা হবে।

সভায় ইলেক্ট্রনিক সাবসক্রিপশন সিস্টেম হালনাগাদ, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।  এছাড়া আইপিওর চাঁদাগ্রহণ বা সাবস্ক্রিপশন শেয় হওয়ার পর থেকে লেনদেন শুরু হওয়ার মাঝখানের সময়টা কমানোর বিষয়েও কাজ করছে কমিটি।

বর্তমানে সাবস্ক্রিপশনের পর লেনদেন শুরু হতে ৪৫ দিন সময় লাগে, যা ২৫ দিনে নামিয়ে আনার সুপারিশ করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...