
ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহক থেকে টাকা নিয়ে পণ্য দিতে পারছে না। প্রতারণার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের মালিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন।আবার মালিকদের অনেকে পলাতক রয়েছেন।
এমন এক পরিস্থিতিতে ২৪ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব প্রতিষ্ঠানের হিসাব খোলার পরিচিতি, কারা টাকা জমা দিয়েছে ও কারা উত্তোলন করেছে, তার বিস্তারিত তথ্য চেয়ে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদার প্রেক্ষিতে তাদের হিসাব তলব করা হয়েছে বলে জানিয়েছেন বিএফআইইউর কর্মকর্তারা।
যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে দারাজ, প্রিয়শপ, ওয়ালমার্ট, ইনফিনিটি মার্কেটিং, অ্যানেক্স ওয়ার্ল্ড, আলিফ ওয়ার্ল্ড, ব্রাইট ক্যাশ, স্বাধীন, শ্রেষ্ঠ ডটকম, আকাশ নীল, গেজেট মার্ট ডটকম, বাংলাদেশ ডিল, অ্যামস বিডি, বাড়ি দোকান ডটকম, সুপম প্রোডাক্ট, টিকটিকি, চলন্তিকা, শপআপ ই-লোন, আস্থার প্রতীক, সানটুন, ইশপ ইন্ডিয়া, বিডি লাইক ও নিউ নাভানা।
অস্বাভাবিক ছাড়ে পণ্য বিক্রির অফার দিয়ে আলোচনায় আসে ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল; তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন; ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন; এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল আমীন; তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক শারমীন আক্তার; কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া ও রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৮কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত